কেশপুরে বজ্রপাতে মৃত ১, আহত ২ - The News Lion

কেশপুরে বজ্রপাতে মৃত ১, আহত ২

 


দি নিউজ লায়ন;    রবিবার মাঠে কাজ করার সময়  কেশপুরে  বজ্রপাতে মৃত্যু এক যুবকের, আহত দুই জন।রবিবার  ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের শালিকা এলাকায়। স্থানীয় সূত্রে জানা  যায় যে মৃত যুবকের নাম ভীমচরণ হাঁসদা,তার বয়স আনুমানিক ২৬ বছর,  তার বাড়ি কেশপুর ব্লকের বহরা এলাকায়।


 এরপর স্থানীয়দের তৎপরতায় আহত দুই জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে  রবিবার মাঠে গিয়ে পরিবারের  সদস্যরা মিলে  মাঠ থেকে বোরো ধান তোলার কাজ করছিলেন।সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে।ওই ঘটনার ফলে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কেশপুর থানার পুলিশ মৃত ভীম চরণ  হাঁসদার মৃত দেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.