বর্ধমানে ভোটের ফল বেরুনোর পর হিংসার বলি এক তৃনমূল কর্মী, আহত আরও চার - The News Lion

বর্ধমানে ভোটের ফল বেরুনোর পর হিংসার বলি এক তৃনমূল কর্মী, আহত আরও চার

 


দি নিউজ লায়ন;   বর্ধমানে ভোটের ফল বেরুনোর পর হিংসার বলি এক তৃনমূল কর্মী। আহত আরও চার। আহতরাও সকলে তৃণমূল কর্মী বলে দাবী পরিবারের। মৃতের নাম গণেশ মালিক (৬১)। ঘটনাটি ঘটেছে রায়না থানার সমসপুর গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল ভোটের রেজাল্ট শুনে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা হঠাৎই কয়েকজন তৃণমূল কর্মীর উপর লাঠি, রড, তরোয়াল নিয়ে আক্রমণ করে। তাদের বাঁচাতে গেলে আক্রমণ করা হয় গণেশ মালিককেও। এরপরই আশঙ্কাজনক অবস্থায় গণেশ মালিক সহ ৫ জনকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গণেশ মালিকের মৃত্যু হয়।


 বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরাই তৃণমূলের জয় মেনে নিতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবী তৃণমূলের। ঘটনার কথা জানতে পেরে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও বিজেপি এই দাবী অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবী এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পুলিশ দোষীদের খোঁজে তল্লাশী শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.