বর্ধমানে কৃষি দপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের জন্য আগাম সচেতনতা - The News Lion

বর্ধমানে কৃষি দপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের জন্য আগাম সচেতনতা

 


দি নিউজ লায়ন;    আগামী ২২ তারিখ অর্থাৎ শনিবার ঘুর্নিঝড় "" যশ""আছড়ে পড়বে এরাজ্যের বেশ কিছু জেলায়।তাই পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের জন্য আগাম সচেতন করা হল এলাকায়  মাইক দিয়ে প্রচার করে ।


 কাঁকসার বেশির ভাগই এলাকা কৃষিভিত্তিক। তাই  কৃষি দপ্তরের উদ্যোগে এই বার্তা।অনেকের পাকা ধান মাঠে।তাই দ্রুত যাতে তা কেটে নেওয়া হয় এমন কথাও বলা হয়।এছাড়াও কাঁকসার জঙ্গলমহলে ঘন অরন্যের কোলে থাকা গ্রাম গুলিকেও সচেতন করা হয়েছে।ঝড়ে বাড়ি ঘরের ওপরে গাছ ভেঙে পড়ে যাতে প্রানহানীর ঘটনা না ঘটে তার জন্য।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.