পণের টাকা না পেয়ে নববধূকে শ্বাসনালী কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে - The News Lion

পণের টাকা না পেয়ে নববধূকে শ্বাসনালী কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

 


দি নিউজ লায়ন;   পণের টাকা না পেয়ে দু'মাস আগে বিয়ে হওয়া নববধূকে শ্বাসনালী কেটে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  পুরাতন মালদা থানার দেউলী গ্রামে। এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘাতক স্বামী রুকসাদ আলীকে গ্রেফতার করেছে পুরাতন মালদা থানার পুলিশ।  ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। 


পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত গৃহবধূর নাম রুপালি বিবি(২৫)। গাজোল থানা বৈরগাছি এলাকার বাসিন্দা। মৃতের এক আত্মীয় জাহিরুল ইসলাম বলেন, মার্চ মাসে মালদা থানার দেউলী গ্রামে রুকসাদ আলীর সাথে বিয়ে হয় রুপালি বিবির। বিয়ের সময় যৌতুক হিসেবে দেড় লক্ষ টাকা পণ দিয়েছিলেন রুপালির পরিবার। কিন্তু বিয়ের পর থেকে আরও দু লক্ষ টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এরপ এই নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে বচসা লেগেই ছিল।


 বাবা এলাকায় শ্রমিকের কাজ করে। ফলে জামাইয়ের চাওয়া দুই লক্ষ টাকা দেওয়া তারপক্ষে সম্ভব ছিল না। ফলে মেয়ের ওপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। চলে মারধর। এদিনও সেই টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। দুই লক্ষ টাকা নিয়ে আসতে অস্বীকার করলে তার ওপর ধাড়ালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত স্বামী বলে অভিযোগ। শুরু হয় মারধর। এরপর রূপালীর গলার শ্বাসনালী কেটে খুন ফোন করে অভিযুক্ত স্বামী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.