খড়গপুরে এক জমি ব্যবসায়ী কে লক্ষ্য করে গুলি, গ্রেফতার অভিযুক্ত
দি নিউজ লায়ন; শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এক জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল এক দুষ্কৃতি। একটুর জন্য লক্ষ্য ভ্রষ্ট হওয়ার পর, তাঁকে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ওই দুষ্কৃতির বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত বলরামপুর এলাকায়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশ অভিযুক্ত ওই দুস্কৃতি কে গ্রেফতার করেছে বলে জানা গেছে। খড়্গপুর এলাকার কুখ্যাত ওই দুষ্কৃতির নাম জন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এক জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় একজন মাফিয়া বা দুষ্কৃতি।
তারপর ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় রাস্তায় ফেলে। শনিবার ভরদুপুরে এই ঘটনাটি ঘটে। প্রতীক চৌধুরী নামে ওই জমি ব্যবসায়ীর অভিযোগ, আমাকে অনেক টাকা তোলা চায় ওই মাফিয়া। আর সেটা না দিতে পারায়, আমাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে। আমার গলায় থাকা সোনার চেন, আংটি এবং টাকা লুট করে নিয়ে যায় ওই মাফিয়া দুষ্কৃতি।” রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ তৎপরতার সাথে জন নামে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক দুষ্কর্মের অভিযোগ ও মামলা আছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

Post a Comment