নদিয়ার করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই, মৃত এক - The News Lion

নদিয়ার করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই, মৃত এক

 


দি নিউজ লায়ন;   নদিয়ার করিমপুরে আজ সকাল ১১ নাগাদ ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা।করিমপুর থানার অন্তর্গত মহিষবাথান বাসস্ট্যান্ডে অ্যাম্বুলেন্স এর সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত এক। গুরুতরভাবে ভাবে আহত হয় দুজন। আহতদের সেখান থেকে স্থানীয় মানুষজন উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে জানা যায়, অ্যাম্বুলেন্সটি করিমপুরের দিকে যাচ্ছিল আর ঠিক সোজাসোজি যাত্রী বোঝাই একটি অটো তেহট্টের দিক এসে সজোরে মুখোমুখি ধাক্কা মারে।


 ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতরভাবে আহত হয় আরো দুজন। খবর পেয়েই করিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি কে উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠায় এবং গাড়ি দুটিকে থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স চালক এবং অটো চালক পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ প্রামানিক। বয়স ৩৪ বছর। বাড়ি করিমপুর ১ নম্বর ব্লকের নাটনা গ্রামে। তবে এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভৎসভাবে একজনের হাত কেটে পড়ে থাকে রাস্তায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.