বেসরকারি হাসপাতালে লাগাম আনতে গৌতম দেবের একাধিক পদক্ষেপকে সাধুবাদ
দি নিউজ লায়ন; বেলাগাম বেসরকারি হাসপাতাল। বেআইনী ভাবে হোটেল ভাড়া নিয়ে কোথাও চলছে বিনা পরিকাঠামোয় করোনা রুগীর চিকিৎসা আবার কোথাও রুগীর চিকিৎসা শুরুর আগেই রুগী পরিবারকে অগ্রিম টাকার চাপ। বেসরকারি হাসপাতালে লাগাম আনতে শিলিগুড়ি পুর প্রশাসক গৌতম দেবের একাধিক পদক্ষেপকে সাধুবাদ জানালো শিলিগুড়ি ওয়েল ফেয়ার অর্গানাইজেশন। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের তরফে অভিজিৎ মজুমদার জানান প্রধান নগরের একটি বেসরকারী হাসপাতাল হোটেল ভাড়া নিয়ে বেআইনিভাবে করোনা রুগীর চিকিৎসা করছে, কোনরকম পরিকাঠামো ছাড়া। লক্ষ লক্ষ টাকা বিল তৈরি করছে। যার কোনো হিসেব নেই।
আবার সেবক রোডের একটি বেসরকারি হাসপাতাল মুমূর্ষু রুগীকে ভর্তি নেওয়ার আগেই অগ্রিম টাকা চাইছেন রুগী পরিবারের কাছে।এক সপ্তাহে প্রচুর সংখ্যক অভিযোগ জমা পড়েছে শিলিগুড়ির বেসরকারি নাসিংহোমগুলির বিরুদ্ধে। যদিও এই বিষয়ে শিলিগুড়ি পুরো নিগমের পৌর প্রশাসক গৌতম দেব হাসপাতাল কর্তৃপক্ষকের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য সাথী কার্ডকে মান্যতা, প্রয়োজনে মুমূর্ষ রোগীর ক্ষেত্রে কোনরকম অগ্রিম টাকা না নিয়েই চিকিৎসা শুরু করার নির্দেশ জারি করেছেন। এদিন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা জানান পুর প্রশাসকের এই ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি শহরে যে হারে হুঁহু করে বাড়ছে করোনার সংক্রমন সেক্ষেত্রে তারা একটি ফিল্ড হাসপাতাল চালুর কথা জানান। তারা বলেন আমরা পুরনিগমকে আবেদন জানিয়েছি।
একটি ব্যবসায়ি সংস্থাকে করোনা আক্রান্তদের প্রাথমিক চিকিৎসার জন্য একটি জায়গা দেওয়ার কথা জানিয়েছেন। সেখানে আমরা ২০-২৫ শয্যার একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল তৈরীর সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে ২০টি গ্যাস সিলিন্ডার রয়েছে। করোনা আক্রান্ত গুরুতর রুগীকে প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকবে। স্বেচ্ছাসেবী নার্স ও একজন চিকিৎসক থাকবেন। আপৎকালীন পরিস্থিতিতে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা প্রদান করা হবে পরবর্তীতে রুগীর স্তিতি গুরুতর হলে নিকটবর্তী হাসপাতাল বা মেডিকেলে শয্যা মিললে স্থানান্তর করা হবে। পাশাপাশি ২৪ঘন্টার জন্য হেল্প লাইন নাম্বার চালু থাকছে। অক্সিজেন অন হুইল পরিষেবাও চালু করা হচ্ছে। শহরে অ্যাম্বুলেন্স করে অক্সিজেন বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে তারা চালু করছেন অক্সিজেন অন হুইল। রোগীর প্রয়োজনীয়তা অনুসারে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন বলে জানান তারা।

Post a Comment