সাপের মাংস খেলে ধারে কাছে ঘেঁষবে না কোভিড!
দি নিউজ লায়ন; করোনা থেকে বাঁচতে একমাত্র উপায় 'সাপের মাংস'! এমনটাই রব উঠেছে তামিলনাড়ুর একগ্রামে। তাই করোনা ছড়িয়ে পড়ার পর থেকে সাপ ধরে তার মাংস খাওয়া শুরু করে এই গ্রামের বাসিন্দারা। তবে এই বিষয়টি এতদিন চাপা থাকলেও বৃহস্পতিবার ভাদিভেলের সাপ খাওয়ার একটি ভিডিয়ো সামনে আসতেই তা জানাজানি হয়ে যায়।
নড়েচড়ে বসে প্রশাসন। তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার পেরুমলপত্তি গ্রামে থাকেন ভাদিভেল। ভিডিওটি দেখা যাচ্ছে, একটি সাপ ধরে কামড়াচ্ছেন ভাদিভেল। সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যাচ্ছে, কোভিডের সংক্রমণ থেকে বাঁচতে সাপ খাওয়া উচিত। কোভিড থেকে নিজেকে বাঁচাতে তাই সাপ খাচ্ছেন তিনি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই জেলা বনদফতরের আধিকারিক পুলিসকে খবর দেন। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে। সঙ্গে সাড়ে ৭ হাজার টাকা জরিমানাও করা হয়।

Post a Comment