লকডাউনের বিধি নিষেধ ভেঙে চলছে অটো, টোটো - The News Lion

লকডাউনের বিধি নিষেধ ভেঙে চলছে অটো, টোটো

 


দি নিউজ লায়ন; আংশিক লকডাউনের বিধি নিষেধ ভেঙে চলছে অটো, টোটো। এমনই চিত্র বারুইপুরে। এই অভিযোগ পেয়েই বারুইপুর থানার পুলিশ এলাকায় জোরদার তল্লাশি চালায়। এই তল্লাশি অভিযানে পুলিশের চক্ষু চড়কগাছ হয়। অটোয় লেখা মেডিসিন। আর তার ভিতরে ওষুধের পেটির আড়ালে রয়েছে ১০ পেটি দেশি মদের পেটি। শাসন বাইপাশে পাচার করতে গিয়ে গ্রেপ্তার অটো চালক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মোরে লস্কর। বাড়ি কুড়ালি সাহাপাড়া। তাকে শনিবার বারুইপুর আদালতে তোলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.