মহিলা তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২ - The News Lion

মহিলা তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২

 


দি নিউজ লায়ন;  মহিলা তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগে পুকিস ২ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি মেমারি থানা এলাকায়। ধৃতদের নাম প্রদীপ রায় ও শুভ রায়। মেমারির ১৩ নম্বর ওয়ার্ডের রায়পাড়ায় তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, রায়পাড়ারই বাসিন্দা ঝর্ণা অধিকারী সোমবার এলাকার প্রাইমারি স্কুলে পড়ুয়াদের মিড-ডে মিলের চাল-ডাল দেওয়ার কথা জানাতে বাড়ি বাড়ি বলতে বেরিয়েছিলেন। 


তিনি তৃণমূল কর্মী। একই সঙ্গে সেদিন বিকালে তৃণমূলের মিটিংয়ের কথাও বাড়িতে প্রচার করছিলেন তিনি। সেই সময় কয়েকজন তাঁকে গালিগালাজ করে। রড, লাঠি প্রভৃতি দিয়ে তাঁকে মারধর করে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। এরপরই সোমবার রাতে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের জামিন মঞ্জুর করেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.