প্রয়াত 'পদ্মশ্রী' প্রাপ্ত বিজ্ঞানী অশোক কুমার বড়ুয়া - The News Lion

প্রয়াত 'পদ্মশ্রী' প্রাপ্ত বিজ্ঞানী অশোক কুমার বড়ুয়া

 


 দি নিউজ লায়ন;   করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অশোক কুমার বড়ুয়া। রবিবার তাঁর মৃত্যু হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। নরেন্দ্রপুর থানার গ্রীন পার্ক এলাকায় অশোকবাবুর বাড়ি। তাঁর সোলার এবং অপ্টোইলেকট্রনিক্সে অসাধারন কাজ করার জন্য ভারত সরকার ২০০৩ সালে তাঁকে 'পদ্মশ্রী' খেতাব দেয়। 


পরিবার সূত্রে জানা গেছে, কিছু দিন আগে শ্বাসকষ্ট নিয়ে অশোকবাবু ভর্তি হয়েছিলেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।  তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। সেখানে চিকিৎসা চলছিল তাঁর।  রবিবার রাতে বিজ্ঞানী অশোক বড়ুয়া মারা যান।  অশোকবাবুর জন্ম কলকাতায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.