ছিনতাই হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার ছিনতাইকারী - The News Lion

ছিনতাই হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার ছিনতাইকারী

 


দি নিউজ লায়ন; ছিনতাই হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার ছিনতাইকারী।ধৃতের কাছ থেকে উদ্ধার নগদ টাকা, কয়েকটি মোবাইল, ব্যাঙ্কের পাশবই সহ অন্যন্য নথি।বুধবার ঘটনাটি ঘটেছে কাশীপুর থানার শোনপুর বাগজোলা খাল পাড় এলাকায়।  পুলিশ সূত্রে খবর, ছেলেগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মাসুরা খাতুন বুধবার শোনপুরের একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কে যাচ্ছিলেন তাঁর স্বনির্ভর গোষ্ঠীর টাকা জমা দিতে। তিনি ৩৩ হাজার চারশো টাকা ও দুটি মোবাইল ফোন একটি হাতবাগ্যে নিয়ে যাচ্ছিলেন।অভিযোগ, নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে টাকার ব্যাগ সহ মাসুরার ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। দ্রুত মাসুরা কাশিপুর থানার শরণাপন্ন হয়।


 পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তল্লাশি শুরু করে।শোনপুর ব্রিজের নিচে থাকা সিসিটিভি থেকে ঘটনার ফুটেজ সংগ্রহ করে।যার ফলে ছিনতাই হওয়ার মাত্র সাত ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম ইসরাইল মোল্লা, বাড়ি কাশিপুর থানার মাঝেরহাট গ্রামের গড়ান পাড়ায়।ইসরাইলকে গ্রেপ্তারের পর তাঁর সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতের কাছে থেকে দুটি ফোন উদ্ধার এর পাশাপাশি তাদের একটি বাইক উদ্ধার করে পুলিশ। ইসরাইলকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তুলে ঘটনার তদন্ত শুরু করেছে  পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.