সাতসকালে বালি ব্রিজ থেকে শিশুকে নিয়ে গঙ্গায় ঝাঁপ - The News Lion

সাতসকালে বালি ব্রিজ থেকে শিশুকে নিয়ে গঙ্গায় ঝাঁপ

 


দি নিউজ লায়ন;  শুক্রবার সাতসকালে  এক শিশুকে সঙ্গে নিয়ে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় মরণঝাঁপ দেন এক ব্যক্তি। প্রাতঃভ্রমণকারীদের সূত্রে এই খবর রটে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


 নেওয়া হতে পারে সিসিটিভির সাহায্য।সূত্র মারফত জানা গেছে, এদিন ভোরে সাড়ে ৬টা নাগাদ বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বালি ব্রিজের দ্বিতীয় পোলের কাছ থেকে শিশুকে নিয়ে এক ব্যক্তিকে গঙ্গায় মরণঝাঁপ মারতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। পুলিশের দাবি তারা ঘটনাটি শুনেছেন। কিন্তু ঘটনা সত্য কিনা তা দুপুর পর্যন্ত জানা যায়নি। বালি থানাতেও কোনও অভিযোগ আসেনি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। 


রিভার ট্রাফিক গার্ডের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। বোট নামানো হয়। বালি থানার পুলিশকে নিয়ে তারা গঙ্গায় বেশ কিছুক্ষণ তল্লাশি চালায়। যদিও দুপুর পর্যন্ত কারও দেহ উদ্ধার হয়নি। বালি থানার পুলিশ বিভিন্ন জায়গায় মেসেজ পাঠিয়ে ঘটনা জানার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.