কালীগঞ্জে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন - The News Lion

কালীগঞ্জে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন

 


দি নিউজ লায়ন;   বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠলো নদীয়া কালীগঞ্জে। মৃত যুবকের নাম আদর আলী শেখ বয়স ২২ বছর । অল্প কয়েক বছর আগে ওই যুবকের বিয়ে হয়েছিলো একটি কন্যা সন্তান রয়েছে। গতকাল বাড়ির সামনে রাতে ফোন করে ডাকে পাশের পাড়ার একদল যুবক এর পর তাকে খুন করে  ফেলে চলে যায় বলেই জানা যায় পরিবার সূত্রে। 


পরিবারের দাবি প্রতিবেশী এক মহিলার সাথে বেশ কিছু দিন আগে সে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। আর সেই কারণেই কিছুদিন আগে তার স্বামী তাকে খুনের হুমকি দেয় বলেই অভিযোগ। আজ সকালে ঘুম থেকে উঠে ভোর বেলায় তার বাড়ির সামনে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে কালীগঞ্জ থানার প্রশাসন পৌঁছায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করে, বিষয়টি খতিয়ে দেখছে কালীগঞ্জ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.