শিলিগুড়িতে অশোকের ভরাডুবিতে সন্দেহের তীর দলীয় ক্যাডারদের দিকে - The News Lion

শিলিগুড়িতে অশোকের ভরাডুবিতে সন্দেহের তীর দলীয় ক্যাডারদের দিকে

 


দি নিউজ লায়ন;  শিলিগুড়িতে অশোকের ভরাডুবিতে সন্দেহের তীর দলীয় ক্যাডারদের দিকে। ব্যতিক্রমী শিলিগুড়ি অশোক দুর্গে বাম থেকে রামে যাওয়া দলবদলু প্রার্থী শঙ্কর ঘোষের জয় বামদের সংগঠনের ভীতকেই গুঁড়িয়ে দিয়েছে। দলীয় ক্যাডারদের ভোটও বাম প্রার্থী অশোক বাবুর কাছ থেকে সরাসরি স্থানান্তরিত হয়ে গিয়ে পড়েছে বাম থেকে রামের যাওয়া শঙ্করের ঝুলিতে। যার জেরেই এই ভরাডুবি। অশোক সেনাপ্রধানের ভোট স্থানান্তরের রণকৌশলেই এবারে সুপার ফ্লপ হয়েছেন তিনি। হারের পর সে কথা স্বীকারও করে নিয়েছেন অশোক বাবু। 


তবে কি এবারে চেনা স্ট্র্যাটেজি আজমাতে গিয়েই ভোটের চোট খেলেন বরিষ্ট বাম রাজনীতির পোড় খাওয়া নেতা অশোক ভট্টাচার্য? অশোক বাবুর শক্ত মসনদ শিলিগুড়ি। তাই রাজ্যের বিপরীতে অবস্থানে থেকে তিনি শিলিগুড়িতে নিজ গড় ধরে রাখতে পেরেছিলেন নির্দিষ্ট কিছু রণকৌশলের ওপর ভর করেই। আর সেই চেনা রণকৌশলের মধ্যে অন্যতম হলো বিজেপির হাতে ধরে জেলায় আসন সুনিশ্চিত করা। রাজ্যে তৃনমূল ক্ষমতায় আসার পর থেকেই সেক্যুলার নীতি থেকে একেবারে বিপরীতমুখী ভাজপার সঙ্গে অলিখিত বোঝাপড়া সেরেছিলেন তিনি। সঙ্গে দলীয় নির্দেশের বাইরে গিয়ে বহুবছর ধরেই কংগ্রেসের সঙ্গে অলিখিত জোট ধর্ম পালন করেছিলেন তিনি।


বিজেপির জন্য জেলায় কোট তৈরি করেছেন অশোক বাবু। তার অঙ্গুলি হেলনে দার্জিলিং জেলায় না এসেও বিগত লোকসভা নির্বাচন গুলিতে ভোটের অংকে এগিয়েছে রামেরা। পদ্ম ছাপ দলের প্রত্যেক নেতা কর্মীদের ওপর গোপন হুইপ জারি ছিল তার নির্দেশে।

আর রামকে দেওয়া ভোট বিধানসভার আগে নিজের ঝুলিতে নিয়েছেন তিনি।কিন্তু পুরোনো সে স্ট্রাটেজিতেই গুপ্তচরের শঙ্করের হাতে মাত  হয়েছেন অশোকবাবু। সেখানে তৃণমূল অনেকটা এগিয়ে থেকে বিজেপিকে লড়াই দিলেও অশোক বাবুর ঝুলি মূলত ভোট শূন্য থেকেছে। শিলিগুড়িতে ১৭,২৩,৬,নাম্বার সহ বেশ কিছু বাম গর ওয়ার্ডগুলিতে তৃনমূল এগিয়ে থাকলেও প্রত্যেকটি ওয়ার্ডে অশোক বাবুর ভোটে বাক্সে ধস নেমেছে। অশোকবাবুর ভোট স্থানান্তর প্রকাশ্যে আসতেই মানুষের আস্থা হারিয়েছেন তিনি। ২০১৯এএ লোকসভার ভোটই যে রামের ঘর থেকে আর ফিরে আসেনি তা স্বীকার করে নিয়েছেন হারের পর অশোক বাবু। 


আর পেছনে ৩০বছর ধরে অশোক বাবুর  ছায়াসঙ্গীর আচমকা বিজেপিতে উত্থান হওয়ায় বিপত্তিতে পড়তে হয়েছে তাকে। কারন তার গড়া রাজনীতির ছাত্র বিশস্ত শঙ্কর ঘোষের অশোক বাবুর ভোটকৌশল বিদ্যার  ফাঁকফোকর সবটাই জানা ছিল। যাতে সে বিজেপি প্রার্থী হওয়ায় লোকসভা ভোটে বাম ভোট ব্যাংক সহ দলীয় ক্যাডারদের ভোট এবারে রামের ভোটবাক্সে পড়েছে।একইসঙ্গে দলের অন্দরে যে সেনাপ্রধান হিসেবে শাসন জারি করেছিলেন অশোক বাবু তাতে অসহিষ্ণু হয়ে ওঠা ক্যাডাররা সদ্য দল বদলু শঙ্করের দিকেই ঝুঁকেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.