কোচবিহার জেলায় উপনির্বাচন নিয়ে বিজেপিকে তীব্র আক্রমন গৌতম দেবের - The News Lion

কোচবিহার জেলায় উপনির্বাচন নিয়ে বিজেপিকে তীব্র আক্রমন গৌতম দেবের

 


দি নিউজ লায়ন;   কোচবিহার জেলায় উপনির্বাচন নিয়ে বিজেপিকে তীব্র আক্রমন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের। বুধবার সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি পুরো প্রশাসক গৌতম দেব বলেন এত বড় কেন্দ্রীয় নেতৃত্ব তারা জানেনা সাংসদ থেকে বিধানসভায় লড়া যায় না। এখন তাদের নবনির্বাচিত বিধায়কেরা সাংসদ পদ ধরে রেখে বিধায়ক পদে থেকে ইস্তফা দিচ্ছেন। এতে অযথা ফের কোচবিহার জেলার দুটো জায়গায় এখন উপনির্বাচন মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।


 যা অপ্রয়োজনীয়। তিনি বলেন এই উপনির্বাচনের পুরো খরচ রাজ্যের কোষাগার থেকে যাবে। একটা নির্বাচন করতে প্রচুর খরচ হয়। এ টাকা কিন্তু এখন নির্বাচন কমিশন দেবে না রাজ্যের সরকারকে থেকে দিতে হবে। এটা কেন্দ্র দেয়না যে রাজ্যে উপনির্বাচন হয় সে রাজ্য সরকারকে দিতে হয়। তার ওপর এত মানুষকে পুনরায় হেনস্থা করা বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.