রাজ্যপালের ভুমিকা ও শাসকদলের ৩ হেভিওয়েট গ্রেপ্তারের জন্য মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ কাঁকসায় - The News Lion

রাজ্যপালের ভুমিকা ও শাসকদলের ৩ হেভিওয়েট গ্রেপ্তারের জন্য মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ কাঁকসায়

 


দি নিউজ লায়ন;   এবার রাজ্যপালের ভুমিকার বিরুদ্ধে ও ২ হেভিওয়েট মন্ত্রী ও ১ বিধায়ককে সিবিআই গ্রেপ্তাদের প্রতিবাদে  গ্রামের প্রায় 30 জন তৃণমূল কর্মী মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ করল। অবিলম্বে রাজ্যপালের পদত্যাগ চাই এবং রাজ্যের গ্রেপ্তার হওয়া মন্ত্রীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে সরব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কাঁকসার জাঠ গড়িয়া এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশ মাথা   ন্যাড়া করে।


 বৃহস্পতিবার বিকালে জাঠগড়িয়া এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের সক্রিয় কর্মী সমর্থকদের এভাবেই মাথা ন্যাড়া করতে দেখা যায়। তৃণমূলের নেতা শহিদুল ইসলাম বলেন যেভাবে তাদের নেত্রী বাংলায় উন্নয়ন করছে তার তুলনা হয়না। সেই উন্নয়ন সহ্য করতে পারছে না বিজেপি। সেজন্যই রাজ্যের মন্ত্রীদের এবং বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। এইসবের মদদ দিচ্ছে রাজ্যপাল বলে অভিযোগ করেন। এরই প্রতিবাদে তাদের এলাকার তৃণমূলের বহু কর্মী-সমর্থকরা স্বেচ্ছায় মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ করেন।*

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.