রক্তসঙ্কটের মোকাবিলায় দুর্গাপুরে এলো ভ্রাম্যমান রক্তদান বাস
দি নিউজ লায়ন; ১২ মেঃ কঠিন পরিস্থিতিতে রক্তের সংকট নিরসনের লক্ষ্যে দুর্গাপুরে প্রথম মোবাইল বাসে ম্যারাথন রক্তদান শিবির অনুষ্ঠিত দুর্গাপুরে। বুধবার সকাল ১০টা ভিড়িঙ্গী রাজমহল রোড এই ভ্রাম্যমাণ ম্যারাথন রক্তদান শিবির উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি , দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের এম আই সি রাখী তিওয়ারি ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ২নং বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে সারা রাজ্যে জেলায় জেলায় শুরু হয়েছে এভাবেই ম্যারাথন রক্তদান শিবির।মোট ১২ টি বাস রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে যাতে এই প্যানডেমিক পরিস্থিতিতে রক্তসঙ্কট সামাল দেওয়া যায়।যেহেতু এখন রক্তদান শিবিরের সংখ্যা কম তাই এই ভ্রাম্যমান রক্তদান শিবির যে রক্তসঙ্কট মেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে তা জানান দুর্গাপুর মহকুমা ভলেন্টেয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ।

Post a Comment