প্রায় দীর্ঘ এক মাস বাদে স্বাভাবিক ছন্দে ফিরলো রানাঘাট মহকুমা আদালত - The News Lion

প্রায় দীর্ঘ এক মাস বাদে স্বাভাবিক ছন্দে ফিরলো রানাঘাট মহকুমা আদালত

 


দি নিউজ লায়ন;  রাজ্য সরকারের নির্দেশ অনুসারে গোটা রাজ্য জুড়ে কার্যত লকডাউন চলছে। তার মধ্যেই গতকাল থেকে রানাঘাট মহকুমা আদালতে শুরু হলো কাজকর্ম।করোনা কারণ ও পরে গরমের ছুটির কারণে প্রায় এক মাস বন্ধ ছিল রানাঘাট মহকুমা আদালত। যার ফলে খুব অসুবিধায় ছিলেন ল ক্লার্ক থেকে শুরু করে বিচারপ্রার্থীরা।এমতাবস্থায় সিদ্ধান্ত হয়েছে লকডাউনের মধ্যে সপ্তাহে তিনদিন করে রানাঘাট মহকুমা আদালতে স্বাভাবিক কাজকর্ম হবে।সপ্তাহে সোম,বুধ, শুক্র খোলা থাকবে আদালত।সেই মোতাবেক মঙ্গলবার বন্ধ ছিল রানাঘাট মহকুমা আদালত।আগামীকাল খোলা থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.