প্রয়োজনে আরও দুই মাস টানা রক্তদান শিবিরের আয়োজন করা হবে, পুলক রায় - The News Lion

প্রয়োজনে আরও দুই মাস টানা রক্তদান শিবিরের আয়োজন করা হবে, পুলক রায়

 


দি নিউজ লায়ন;   শনিবার বিকেলে উলুবেড়িয়া নোনা এ্যাথালেটিক ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে এসে পুলক রায় বলেন, রক্তের সংকট মেটাতে প্রয়োজনে আরও দুই মাস টানা রক্তদান শিবিরের আয়োজন করা হবে, 


এদিন তিনি বলেন করোনা পরিস্থিতিতে রক্তদান শিবির বন্ধ হয়ে যাওয়ায় রক্তের সংকট দেখা দিয়েছে। সমস্যায় পড়েছে রোগীরা। আর এইসমস্ত রোগীদের সমস্যা দূর করতে কোভিড প্রটোকল মেনে একমাস ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন রাজ্যের সরকার হচ্ছে মা মাটি মানুষের সরকার। 


আর সেই মানুষের পাশে দাঁড়াতেই এই রক্তদান শিবিরের আয়োজন। এদিনের এই শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, প্রশাসক বোডের সদস্য আকবর শেখ, সুরজিৎ দাস, ক্লাবের কতা গৌতম বোস সহ অন্যান্যরা। অন্যদিকে মন্ত্রীর এই উদ্যোগ খুশি সাধারণ মানুষ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.