একেবারে ভিন্ন স্বাদের মুখরোচক চিকেন রেসিপি - The News Lion

একেবারে ভিন্ন স্বাদের মুখরোচক চিকেন রেসিপি

 



দি নিউজ লায়ন;  

উপকরণঃ

 চিকেনের লেগ পিস (৫-৬ পিস) 

তিন টেবিল চামচ তেল 

তিন টেবিল চামচ কাঁচা লংকা 

তিন টেবিল চামচ জিরে 

দুই চামচ লেবুর রস 

দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট 

দুটি মাঝারি সাইজের পেঁয়াজ 

সাত- আট কোয়া রসুন 

একটি তেজপাতা 

একটি দারচিনি 

পাঁচটি বড় এলাচ 

সাতটি গোলমরিচ 

লবঙ্গ তিন- চারটে

টমেটো এক টেবিল চামচ 

হলুদ এক টেবিল চামচ 

শুকনো লংকার গুঁড়ো দেড় টেবিল চামচ

ধনেগুঁড়ো এক টেবিল চামচ 

গরম মশলা গুঁড়ো 

দুই- তিন টেবিল চামচ ঘি 

সামান্য ধনেপাতা 

এক কাপ জল

লবণ স্বাদমতো 


প্রণালিঃ

চিকেন ম্যারিনেট করার জন্য একটি পাত্রে চিকেনের লেগ পিস নিন এবং তার মধ্যে লবণ, লেবুর রস, আদা ও রসুনের পেস্ট ভালো ভাবে মিশিয়ে ম্যারিনেট করে নিন এবং ৩০ মিনিটের জন্য রেখে দিন। মসলার পেস্ট বানানোর জন্য পেঁয়াজ, রসুন আদা এবং কাঁচা লংকার একসঙ্গে নিয়ে পেস্ট করে নিন। একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে জিরে, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে ভাঁজুন। ভাজাটি সোনালী রঙের হয়ে এলে পেঁয়াজ পেস্ট দিয়ে নাড়াচাড়া দিন। এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখুন। ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে টমেটো, হলুদ গুঁড়ো, শুকনো লংকার গুঁড়ো এবং ধনের গুঁড়ো মিশিয়ে নিন এবং ভালোভাবে ফ্রাই করে নিন।কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ম্যারিনেট করা চিকেনের পিসগুলি দিয়ে ভেজে নিন। সামান্য জল ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নামিয়ে নিন । তবে চিকেন পুরোপুরি সেদ্ধ করবেন না।  কিছুক্ষণ বাদে কুকারে গরম মশলা ছড়িয়ে নিন। একটি আলাদা প্যান নিয়ে ঘি লাগিয়ে একটু গরম করে আদা কুচি এবং লংকা কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে এই মিশ্রণটি প্রেসার কুকারে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন । ভালোভাবে প্রেসার কুকারে চিকেন রান্না করে নিন। চিকেন সেদ্ধ হয়ে গেলে উপরে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ধাবা স্টাইলের চিকেন।      


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.