অশোকনগরের টর্নেডোতে আক্রান্ত মানুষদের সঙ্গে দেখা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য - The News Lion

অশোকনগরের টর্নেডোতে আক্রান্ত মানুষদের সঙ্গে দেখা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

 



দি নিউজ লায়ন;    অশোকনগরের টর্নেডোতে আক্রান্ত মানুষদের সঙ্গে দেখা করলেন পুরো ও নগর উন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার প্রথমে তিনি অশোকনগর কল্যাণগড় পৌরসভা মুখ্য প্রশাসক, সরকার সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক নারায়ন গোস্বামী।


 এরপরে চন্দ্রিমা দেবী ভ্যাক্সিনেশন অশোকনগর টাউনহল যান, সেখানে ভ্যাক্সিনেশন পর্ব দেখার পরেই হালিশহরে দেখতে যাবার পথে একটি প্রাণ কেন্দ্রে যান এবং সেখানে কয়েকজন দুর্গতদের সঙ্গে কথা বলেন। তিনি জানান একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় যাতে এইরকম টর্নেডো আর না আসে।  টিকাকরণ নিয়ে চন্দ্রিমা দেবী বলেন রাজ্যসভায় পেশ করতে চায় কিন্তু কেন্দ্র সরকার সহযোগিতা করছে না, তাদের কাছে দুটি ভ্যাকসিন চেয়েও পাওয়া যায়নি তবুও চেষ্টা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.