কোভিডে আক্রান্ত হয়ে মৃত পবিত্র চট্টোপাধ্যায় - The News Lion

কোভিডে আক্রান্ত হয়ে মৃত পবিত্র চট্টোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;    টানা ২৬ দিনের লড়াই শেষ হল।দুর্গাপুর নগর নিগমের জলদপ্তরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায় মঙ্গলবার বিকাল ৪ টের সময় দুর্গাপুরের একটি বে-সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।কোভিডে আক্রান্ত হয়ে পবিত্র চট্টোপাধ্যায় দুর্গাপুরের বিধাননগরের একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি হন।প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।


কোমাতে চলে যান তিনি।২৬ দিনের লড়াই শেষ হল আজ।কংগ্রেস ছেড়ে ২০১৬ র পরে টিএমসি তে যোগ দেন উখড়ার বাসিন্দা পবিত্র চট্টোপাধ্যায়।তারপরে তিনি দুর্গাপুরে আসেন পাকাপাকিভাবে। এখানে দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে স্টিল টাউনশীপের ৭ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি।তাকে জলদপ্তরের মেয়র পারিষদ সদস্য করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.