মহিলা তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে আটক ১ - The News Lion

মহিলা তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে আটক ১

 


দি নিউজ লায়ন;  মহিলা তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক দল দুষ্কৃতির । ঘটনাটি তুফানগঞ্জ মহকুমার বারো কোদালি অঞ্চলের।  আহত মহিলা তৃণমূল কর্মীর নাম শম্পা দাস। আহত শম্পা দাসের স্বামী চঞ্চল দাস অভিযোগ করেন যে, রবিবার রাত সাড়ে ন'টা নাগাদ 15 থেকে কুড়ি জন বিজেপির দুষ্কৃতি বাড়ির উপরে চড়াও হয় এবং ভাঙচুর করতে থাকে এরপর বাধা দিতে গেলে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।


 এরপর গুরুতর আহত অবস্থায় স্ত্রী শম্পা দাস কে কোচবিহার মহারাজা জিতেন্দ্রনাথ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন। বারো কোদালি 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি স্মরজিত রাভা জানিয়েছেন যে, বিজেপির কর্মী-সমর্থকেরা তৃণমূল  কর্মীর বাড়ির উপর হামলা চালায় এবং প্রাণে মারার চেষ্টা করে। এই ঘটনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এর পরবর্তীতে পুলিশ গৌতম সরকার নামে একজনকে আটক করেছে। 


তৃণমূলের আরও অভিযোগ বিধানসভা ভোটের আগে থেকে তাদের দলীয় কর্মী সমর্থকদের ওপর যে হামলা শুরু হয়েছে সেই হামলা এখনও চালাচ্ছে বিজেপির বহিরাগত দুষ্কৃতী বাহিনী প্রায় প্রতিদিনই কোনো না কোনো তৃণমূল নেতা-কর্মী সমর্থক আহত হচ্ছেন বিজেপির হামলায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.