আজই প্রধানমন্ত্রী কিসান যোজনার টাকা ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে - The News Lion

আজই প্রধানমন্ত্রী কিসান যোজনার টাকা ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে

 


দি নিউজ লায়ন;  আজই প্রধানমন্ত্রী কিসান যোজনার অষ্টম কিস্তির টাকা ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে। এই কথ জানানো হয় কেন্দ্র সরকারের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টাকা হস্তান্তর করবেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, এই যোজনার সুবিধাভোগী দেশের ৯.৫ কোটি কৃষক উপকৃত হবেন।


প্রধানমন্ত্রী কিসান সম্মান প্রকল্পটি নরেন্দ্র মোদী দ্বারা ২০১৯ সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পটির লক্ষ্য হল কিছু ব্যতিক্রম সাপেক্ষে সারা দেশে জমির মালিক কৃষক পরিবারগুলিকে সহায়তা প্রদান করা। এই প্রকল্পের আওতায় বছরে ৬ হাজার টাকা প্রতি ৪ মাসিক কিস্তিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। একটি আর্থিক বছরে, প্রধানমন্ত্রী কিসান কিস্তি তিনবার জমা হয় – এপ্রিল-জুলাইয়ে প্রথমবার, আগস্ট থেকে নভেম্বর অবধি দ্বিতীয়বার এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তৃতীয়টি দেওয়া হয়।


 প্রধানমন্ত্রী-কিসান প্রকল্প চালু হওয়ার পরে (ফেব্রুয়ারী, ২০১৮), এর সুবিধা কেবল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পরিবারেই গ্রহণযোগ্য ছিল, যদের ২ হেক্টর পর্যন্ত সম্মিলিত জমি ছিল। এই স্কিমটি পরে ২০১৯ সালের জুনে সংশোধিত হয়েছিল এবং সমস্ত কৃষক পরিবারকে তাদের জমির পরিমাণ নির্বিশেষে প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য দেওয়া শুরু হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.