ঝাড়গ্রামে শুরু হলো করোনানার প্রতিষেধক এর প্রথম ডোজ দেওয়ার কাজ
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনার প্রতিষেধক এর প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু হয়।তবে সেই প্রতিষেধক শুধুমাত্র দেওয়া হয় সাংবাদিক,পরিবহন কর্মী,ও হকারদের। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন সাংবাদিকদের পাশাপাশি পরিবহন কর্মীদের ও কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মূখ্যমন্ত্রীর নির্দেশ মত ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার সাংবাদিকদের প্রতিষেধক দেওয়া শুরু হয়। সাংবাদিক, পরিবহনকর্মী ও হকার মিলিয়ে ২৩৯ জন কে প্রতিষেধক দেওয়া হবে বলে জানালেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা।

Post a Comment