মুর্শিদাবাদ জুড়ে ৩ ভিন্ন স্থানে একাধিক দুর্ঘটনায় মৃত ৩ - The News Lion

মুর্শিদাবাদ জুড়ে ৩ ভিন্ন স্থানে একাধিক দুর্ঘটনায় মৃত ৩

 


দি নিউজ লায়ন;  রবিবার পরপর মুর্শিদাবাদের তিন থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। প্রথম ঘটনাটি ঘটে সূতির ৩৪নম্বর জাতীয় সড়কে বাইক ও পিক আপ ভ্যানের সংঘর্ষে আট বছরের এক বালিকার মৃত্যু হল। মৃতের নাম চাঁদনি খাতুন। বাড়ি সূতি থানার আহিরণে। ঘটনায় আরও তিনজন জখম হয়েছেন।  পুলিস  ভ্যানটিকে আটক করে কিন্তু চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। চালক পলাতক।  দ্বিতীয় ঘটনাটি ঘটে খরগ্রাম এলাকায়। রাজ্য সড়কের পারুলিয়া গ্রামে বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক বালকের। 


মৃতের নাম আখিরুল শেখ(৭)। তার বাড়ি পারুলিয়া গ্রামে। পুলিস বাইকটি আটক করলেও এক্ষেত্রে চালক পলাতক। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটি ফুচকা খাওয়ার জন্য রাস্তায় যেতেই বাইকের ধাক্কায় ছিটকে পড়ে। তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। শেষ দুর্ঘটনাটি ঘটে রঘুনাথগঞ্জ এলাকায়।রঘুনাথগঞ্জের গণকরে মাঠ থেকে ফেরার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক কিশোরের। তার নাম আকাশ মণ্ডল(১৩)। বাড়ি রঘুনাথগঞ্জ থানার শেলালপুরে।  দেহটি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.