খালের ধার থেকে মাথা থেঁতলানো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

খালের ধার থেকে মাথা থেঁতলানো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালী থানার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের এলাহিগঞ্জ এলাকায় একটি খালের ধার থেকে মাথা থেঁতলানো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কোতোয়ালী থানার পুলিশ। ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।স্থানীয় সূত্রে জানা যায় যে শনিবার সকালে স্থানীয় মানুষরা এলাহিগঞ্জ এলাকার একটি খালের ধারে মৃতদেহ টি পড়ে থাকতে দেখে।


 এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় কোতোয়ালী থানার পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ টি  উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান কে বা কারা কোন ভারী বস্তু নিয়ে মাথা থেঁতলে ওই ব্যক্তি কে খালের ধারে মেরে ফেলে  দিয়ে গিয়েছে।তবে ওই মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ওই ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকাজুড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.