পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে
দি নিউজ লায়ন; পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। এদিন দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সুতির লক্ষ্মীপুর এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম শান্তা বিবি (২৪)। সম্প্রতি তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বছর কয়েক আগে শান্তার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আকবর আলীর বিয়ে হয়।
বিয়ের কয়েক বছর সবকিছু ঠিক থাকলেও। বর্তমানে শান্তাকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে স্বামী আকবর ও তার পরিবারের লোকজন বলে অভিযোগ। মৃতার নিকটাত্মীয় বলে,"পণের দাবিতে শান্তার ওপর শারীরিক ভাবে অত্যাচার চলত। হঠাৎই শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় শান্তার অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।আমরা শশুর বাড়ি গিয়ে দেখি শান্তা ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে বাড়ির লোকজন সকলে পলাতক"।

Post a Comment