দাঁতনে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
দি নিউজ লায়ন; রবিবার বাংলা তথা বাঙালির প্রাণের কবি, হৃদয়ের কবি তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম আবির্ভাব দিবস। এই উপলক্ষ্যে দাঁতন- ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিনম্র প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করা হল। সাথে সাথে ভারতবর্ষে বর্তমান এই মহামারীর সময় যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে তাকে মাথায় রেখে দাঁতনের পথচলতি মানুষের হাতে চারাগাছ বিতরণ করা হল এবং সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হল।
এছাড়াও আপামর জনগণকে সচেতন করার উদ্দেশ্যে করোনা সচেতনতা বার্তা প্রদান করা হল মাইকিং প্রচারের মাধ্যমে। উপস্থিত ছিলেন দাঁতন এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ দাস, যুব সভাপতি তরুণ দাস, ইউনিট সভাপতি অভিষেক দাস সহ অন্যান্যরা। রবিবার করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনের কয়েক জন সদস্যের উপস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন পালন অনুষ্ঠানের আয়োজন করে দাঁতন এক ব্লক তৃণমূল ছাত্রপরিষদ ।

Post a Comment