পারিবারিক অশান্তির জেরে দাদার হাতে আক্রান্ত ভাই
দি নিউজ লায়ন; পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে আক্রান্ত হলো ভাই, ঘটনাটি নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত নতুন পাড়া এলাকায়। অভিযোগ আজ সকালে আক্রান্ত সেলিম শেখের দাদার সাথে তার বউয়ের কথা কাটাকাটি হয় এরপরে দাদা গালিগালাজ করে।
সেলিম সেখ বাড়িতে ফিরতেই তার দাদাকে প্রশ্ন করলে কোন কথা না শুনেই কাঠের চ্যালা দিয়ে সেলিম শেখের মাথায় আঘাত করে এছাড়াও শরীরের অন্যান্য অংশে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই সেলিম শেখের মাথা ফেটে রক্তপাত হয় এরপর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যায় চিকিৎসার জন্য।
আক্রান্ত সেলিম জানান আমার মেজদা প্রথমে আমার বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি বাড়ি ফিরে প্রতিবাদ করাতেই আমার উপরে হামলা চালায় আমার দাদা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত সেলিম শেখ।

Post a Comment