কোভিড নিয়ে কেন্দ্রের নয়া গাইডলাইন
দি নিউজ লায়ন; দিনকে দিন করোনার দ্বিতীয় ডেউ দেশে ভয়াবহ আকার নিচ্ছে। তাই হাসপাতালে ভর্তি সংক্রান্ত গাইডলাইন ফের একবার পর্যালোচনা করল কেন্দ্র। তারপরেই কেন্দ্রের তরফে দেওয়া হয় এই নয়া গাইডলাইন। এখানে বলা হয়েছে, একদন রোগী যদি কোভিড ঘিরে সন্দিহান হয়ে থাকেন, তাহলে তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট ছাড়াই হাসপাতালকে তাঁকে ভর্তি নিতে হবে।
কোনও মতেই পরিষেবা না দিয়ে কোনও হাসপাতাল বা কোভিড ফেসিলিটি কোনও রোগীকে ফেরাতে পারবে না। অন্য শহরের রোগী হলেও তাকে প্রয়োজনে নূন্যতম অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ দিতে হবে। এছাড়াও কেন্দ্রের নয়া নির্দেশিকায় বলছে, কোনও রোগী যদি নিজের সঠিক পরিচয়পত্র দেখাতেও না পারে, তাহলেও একটি হাসপাতাল তাঁকে ভর্তি নিতে বাধ্য।
কোনও মতেই রোগীকে ফেরানো যাবে না। শুধু তাই নয়, যে রোগীর হাসপাতালে বেড প্রয়োজন, সেই রোগী হাসপাতালে যাতে বেড পান তার জন্য ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় গাইডলাইন বলছে, যে সমস্ত রোগীর বেডের প্রয়োজনীয়তা কম , তাঁরা যেন অকারণে বেড দখল করে না রাখেন।

Post a Comment