চন্দ্রকোনায় বাজ পড়ে মৃত ১ - The News Lion

চন্দ্রকোনায় বাজ পড়ে মৃত ১

 


দি নিউজ লায়ন;  জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ঘনরামপুর গ্রামে রবিবার বিকেলে ঝড় বৃষ্টির সময় গাছের নিচে প্রতিক্ষালয়ের সামনে দাঁড়িয়েছিলেন মধুসূদন খামরুই (২৬) । সেই সময় তাঁর উপর বাজ পড়লে   তিনি মাটিতে লুটিয়ে পড়েন।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


মধুসূদন খামরুই এর উপর বাজ পড়ে তার মৃত্যুর ঘটনা ঘটায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।এবছর বৃষ্টির পাশাপাশি বাজ পড়ে প্রচুর মানুষের মৃত্যুর ঘটনা ঘটায় আকাশে মেঘ দেখলে মাঠে কাজ করতে থাকা মানুষেরা মাঠ থেকে বাড়ি চলে আসতে বাধ্য হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.