বাড়িতে কিভাবে ব্যবহার করবেন ডিজিটাল পালস অক্সিমিটার - The News Lion

বাড়িতে কিভাবে ব্যবহার করবেন ডিজিটাল পালস অক্সিমিটার

 


দি নিউজ লায়ন;   অক্সিমিটারকে সাধারণত বাঁ হাতের তর্জনী-তে লাগিয়ে, অক্সিমিটারে থাকা ছোট্ট বোতামটি প্রেস করতে হয়। তবে অক্সিমিটার যে হাতে লাগানো হয়, সেই হাতে বিশেষ করে সেই আঙুলে যেন কোনও ধাতব বস্তু বা আংটি না থাকে। ১) যে আঙুলে আপনি যন্ত্রটি ব্যবহার করছেন, তাতে যেন নেলপলিশ, মেহেন্দি বা ট্যাটু না থাকে। ২) হাতের আঙুল ঠাণ্ডা থাকলে, তা ঘষে উষ্ণ করতে হবে।


৩) অক্সিমিটারে যখন অক্সিজেনের মাত্রা চেক করবেন, তার আগে পাঁচ মিনিট বিশ্রাম নিন। ৪) এবার পালস অক্সিমিটারের সুইচ অন করে, সেটি তর্জনী বা মধ্যমার ডগায় লাগান। ৫) প্রথমদিকে রিডিং ওঠানামা করতে পারে। তাই কিছুক্ষণ অপেক্ষা করুন। মিটারের সংখ্যা স্থির না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 


৬) মিনিমাম পাঁচ সেকেন্ড রিডিং স্থির হলে, সেটা নোট করুন। একজন সুস্থ মানুষের শরীরে স্বাভাবিক অবস্থায় অক্সিজেনের মাত্রা থাকে ৯৫ থেকে ১০০র মধ্যে। চিকিৎসকদের মতে, একজন মানুষের অক্সিজেন স্যাচুরেশন লেভেল কম করে ৯৫ শতাংশের মধ্যে থাকা প্রয়োজন, ৯৫ শতাংশের যদি নীচে নেমে যায় তাহলে তা চিন্তার কারণ। বিশেষজ্ঞদের মতে, ৯০ শতাংশের নীচে অক্সিজেনের মাত্রা নেমে গেলে রোগীর শ্বাসকষ্ট, বুকে ব্যথা শুরু হয় এবং হৃদস্পন্দন বেড়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.