মুখ থেকে মাস্ক খুলে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিলেন বাইডেন - The News Lion

মুখ থেকে মাস্ক খুলে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিলেন বাইডেন

  


দি নিউজ লায়ন;  হোয়াইট হাউজে নিজের মুখ থেকে মাস্ক খুলে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে জো বাইডেন বলেছেন, আজ আমেরিকার জন্য অসাধারণ এক দিন। করোনার টিকা যারা নিয়েছেন তাদের ঘরে-বাইরে বেশিরভাগ জায়গায় মাস্ক ছাড়া থাকার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই নির্দেশনা ঘোষণার পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের ওভাল অফিসে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে নিয়ে নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেলেন। 


স্বাস্থ্যবিধির নতুন নির্দেশনায় বেশিরভাগ জায়গায় ঘরের ভেতরে বা বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হলেও বাস, উড়োজাহাজ ও হাসপাতালের মতো আবদ্ধ জায়গায় ভিড়ের মধ্যে মাস্ক পরার বাধ্যবাধকতা বজায় থাকছে বলে সূত্রের খবর।  অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনায় সামাজিক দূরত্বের বিষয়েও কড়াকড়ি শিথিল করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.