পেনসনের টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন মা - The News Lion

পেনসনের টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন মা

 


দি নিউজ লায়ন;  শুক্রবার সকালে ঘরের দরজার ভেতর থেকে চুঁইয়ে রক্ত বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী, খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘর খোলা হলে দেখা যায় মৃত অবস্থায় পড়ে রয়েছে 60 বছরের  মুক্তাবালা রায়। 


ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার একমুখা গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ছোট ছেলে বিপ্লব রায়ের সাথে পারিবারিক বিষয় পথশালাতে তার মা মুক্তাবালা রায়ের। 


বাবার পেনশনের টাকা দাবি করে বিপ্লব। পরবর্তীতে বড় দুই ভাইয়ের মধ্যস্থতায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। রাতে কোন কারণে পুনরায় উত্তেজনা ছড়ালে ছেলের হাতে খুন হয়েছে মা বলে প্রাথমিক ধারণা পুলিশের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। সেইসাথে অভিযুক্ত বিপ্লব রায় পলাতক। তার খোঁজ করছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.