ইনস্টাগ্রামে তাঁর পোস্ট ডিলিট হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কঙ্গনা
দি নিউজ লায়ন; সোশ্যাল মিডিয়ার বিতর্ক যেন পিছুই ছাড়ছেনা কঙ্গনা রানাউতের। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট ডিলিট হওয়া নিয়ে তোপ দেগে পাল্টা ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। শনিবার সোশাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান কঙ্গনা। তিনি বলেন, 'শরীরের মধ্যে যে ভাইরাসটা পার্টি শুরু করে দিয়েছে বুঝতেই পারিনি। এবার বুঝে গেছি। খুব শীঘ্রই একে ধ্বংস করব।'
এরপরই তিনি দাবি করেন, 'করোনা সাধারণ জ্বর মাত্র। সংবাদমাধ্যম বাড়াবাড়ি করছে। আতঙ্কিত হবেন না। তাহলে সে বেশি ভয় দেখাবে।' এরপরই শুরু হয়ে বিতর্ক। নেটিজেনদের দাবি, করোনার মতো মারণরোগকে তিনি কী করে সাধারণ জ্বর বলছেন! রবিবার কঙ্গনার সেই স্টোরিই ডিলিট করেছে ইনস্টাগ্রাম।
আর এরই পাল্টা পোস্ট করে অভিনেত্রী বলেন 'আমার ইনস্টাগ্রাম পোস্টে অনেকে দুঃখ পেয়েছেন। তাই ডিলিট করে দিল। মানে সন্ত্রাসবাদী, কমিউনিস্ট, সমব্যাথী শুনেছিলাম কিন্তু কোভিড ফ্যান ক্লাব! দারুন তো। এই সবে দুদিন হল ইনস্টাগ্রামে পোস্ট করেছি। মনে হয়না এক সপ্তাহের বেশি টিকব।' তিনি আরও বলেন, 'ইনস্টাগ্রামে সকলেই পুঁজিবাদের শিকার। কারও মানবিক মূল্যবোধ-সহানুভূতিটুকু নেই। দেশকে অসম্মানিত করে তুলছে এঁরা। আমি অপেক্ষা করছি কখন ইনস্টাগ্রাম আমাকে ব্যান করবে।

Post a Comment