স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক - The News Lion

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়ন;   স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠলো এক যুবককের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে আউশগ্রাম থানা এলাকায়। পুলিস ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শেখ জহিরউদ্দিন। আউশগ্রাম থানার ভোতা গ্রামে তার বাড়ি। 


পুলিস জানিয়েছে, কয়েকমাস আগে মঙ্গলকোট থানার কৃষ্ণবাটি গ্রামের ফটিক মল্লিকের মেয়ে কোহিনূর খাতুনের সঙ্গে জহিরউদ্দিনের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর বাপেরবাড়ি থেকে আরও টাকা আনার জন্য কোহিনূরকে চাপ দেয় শ্বশুরবাড়ির লোকজন। তা দিতে না পারায় শ্বশুরবাড়িতে তাঁর উপর নির্যাতন শুরু হয়। গত ৯ মার্চ শ্বশুরবাড়ি থেকে কোহিনূরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 


অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যায় বাধ্য হয়েছে বলে পুলিসের কাছে অভিযোগ করেন ফটিক। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৪ জুন ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.