ফের লাগাম ছাড়া বৃদ্ধি পেট্রোল-ডিজেলের দামে
দি নিউজ লায়ন; পর পর চারদিন বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। মোট ৭৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। আর ডিজেলের দাম বেড়েছে ৯৬ পয়সা। লাগাতার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে। মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনী জিনিসের দাম। তার উপরে করোনা সংকটে একাধিক জায়গায় লকডাউন শুরু হয়ে গিয়েছে।
তাতে আরও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। আন্তর্জাতিক বাজাের অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করায় জ্বালানি তেলের দাম বাড়ছে। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে ডিজেলের দাম ছিল ৮১ টাকা ৪২ পয়সা। বৃহস্পতিবার সেই দাম বেড়ে দাঁড়াল ৮১ টাকা ৭৩ পয়সা। আর লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়াল ৯১ টাকা ২৭ পয়সা। বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯১ টাকা ১৪ পয়সা। বৃহস্পতিবার সেই দাম বেড়ে দাঁড়াল ৯১ টাকা ৪১ পয়সা ।
সঙ্গে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম বাড়ল ৩১ পয়সা। অর্থাৎ এক লিটার পেট্রোল নিতে গেলে খরচ করতে হবে আজ ৮৪ টাকা ৫৭ পয়সা। অন্যদিকে দেশের বাণিজ্য নগরী মুম্বাইতে লিটারপ্রতি পেট্রোলের দাম ২৭ পয়সা বেড়ে দাঁড়াল ৯৭ টাকা ৬১ পয়সা এবং লিটারপিছু ডিজেলের দাম ৩৩ পয়সা বেড়ে দাঁড়াল ৮৮ টাকা ৮২ পয়সা। চেন্নাইতে বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের দাম বেড়ে দাঁড়াল যথাক্রমে ৯৩ টাকা ১৫ পয়সা ও ৮৬ টাকা ৬৫ পয়সা।

Post a Comment