গিনির সোনার খনিতে ভূমিধসে নিহত ১৫
দি নিউজ লায়ন; গিনির একটি সোনার খনিতে ভূমিধসে নিহত ১৫। তাতাকৌরৌ নামক গ্রামের কাছে শনিবার ওই দুর্ঘটনা ঘটেছিল বলে জানান স্থানীয় কাউন্সিলর সেকৌ বিনৌ সিমাগান। সিমাগান বলেন, ওই ব্যক্তিরা ঘটনাস্থলেই মারা যান। শনিবার সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
তবে আর কেউ সেখানে আছে কি না তা খুঁজতে রোববারও সেখানে তল্লাশি চালায় উদ্ধারকারীরা। সূত্রের খবর, নিহতরা প্রত্যেকেই পুরুষ শ্রমিক। তাদের বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের একটি কবরে সমাহিত করা হয়।

Post a Comment