সন্ধ্যাবেলা শুট আউট মল্লিকপুরে - The News Lion

সন্ধ্যাবেলা শুট আউট মল্লিকপুরে

 


দি নিউজ লায়ন;   সন্ধ্যাবেলা শুট আউট বারুইপুরের মল্লিকপুরে। গুলিবিদ্ধ এক যুবক। তাঁকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার মল্লিকপুর পঞ্চায়েতের মন্দিরতলা হাবিব চকে। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 


হাসপাতাল সূত্রে খবর, একটি গুলি যুবকের বাঁদিকের ঘাড়ে আটকে আছে। এদিকে, ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, আহত যুবকের নাম শেখ সোহেল। এদিন সোহেল তার বন্ধু আফতাব  বাইকে করে বাড়ির কাছে রাস্তায় বেড়িয়েছিল। সোহেল গাড়ির শোরুমে কাজ করত। অভিযোগ, প্রতিবেশি ইমতিয়াজ ও তার জামাইবাবু পিছন দিক থেকে বাইকে করে এসে তাঁদের ঘিরে ধরে আচমকা গুলি চালায়।


 একটি গুলি সোহেলের কান ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। এলাকার এক বাসিন্দা বলেন, ইমতিয়াজ ও আলতাফ বৈদ্য বলে দুষ্কৃতীরা এলাকায় সমাজবিরোধী কাজ করত। এলাকার লোকজন প্রতিবাদ করলে তাঁদের মেরে ফেলার হুমকি দিত। এর জেরেই এই ঘটনা। পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, পুরানো কোনও গণ্ডগোলে শত্রুতার জেরে এই ঘটনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.