কর্মহীন রিকশা চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন নবদ্বীপের এক সিভিক ভলেন্টিয়ার - The News Lion

কর্মহীন রিকশা চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন নবদ্বীপের এক সিভিক ভলেন্টিয়ার

 


দি নিউজ লায়ন;  নবদ্বীপ থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের মানবিক মুখ ফুটে উঠল এদিন সকালে। লকডাউনে কর্মহীন রিকশাচালকদের পাশে দাঁড়াতে সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ পাল নিজের এক মাসের বেতনের টাকা দিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলো তাঁদের হাতে।


 করোনা মহামারী রুখতে ইতিমধ্যেই রাজ্য সরকার চালু করেছে কার্যত লকডাউন। যার জেরে বন্ধ রয়েছে রেল পরিষেবা থেকে শুরু করে গণপরিবহন ব্যবস্থা। ফলে রিকশা চালকেরা একেবারেই কর্মহীন হয়ে পড়েছে। তাই তাঁদের পাশে দাঁড়াতে এবার মানবিক মুখ দেখা গেল নবদ্বীপ থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার্স কে। 


সিভিক ভলেন্টিয়ার্স বিশ্বজিৎ পাল তাঁর নিজের এক মাসের বেতনের টাকা থেকে এদিন সকালে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা থেকে প্রায় ৪৫ জন রিকশা চালকের হাতে চাল, ডাল সহ অন্যান্য বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল। যা পেয়ে খুশি সেইসব রিকশা চালকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.