কোনও মৌলিক অধিকারই চূড়ান্ত নয়, Whatsapp-কে জবাব কেন্দ্রের
দি নিউজ লায়ন; নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার অধিকারেও যুক্তিসঙ্গত বিধিনিষেধ রয়েছে। হোয়াটসঅ্যাপের আইনি চ্যালেঞ্জের জবাব দিল কেন্দ্রীয় সরকার। বুধবার থেকে দেশে চালু হয়েছে কেন্দ্রের ডিজিটাল নীতি বিধি। সেই বিধির আওতায় ডিজিটাল বার্তার উৎসস্থল জানাতে হবে ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপকে। কেন্দ্রের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার মামলা দায়ের করেছে হোয়াটসঅ্যাপ।
তাদের যুক্তি, হোয়াটসঅ্যাপ চ্যাটের 'উৎস' ও প্রতিটি বার্তার ফিঙ্গারপ্রিন্ট চাওয়ার মধ্যে কোনও ফারাক নেই। এর ফলে ভাঙবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। লঙ্ঘিত হবে সাধারণ মানুষের গোপনীয়তার অধিকার তবে হোয়াটসঅ্যাপের ব্যাখ্যাকে প্রাধান্য দিতে নারাজ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্করপ্রসাদ । তাঁর কথায়,''সকল নাগরিকের গোপনীয়তার অধিকার রক্ষায় দায়বদ্ধ ভারত সরকার। এর পাশাপাশি আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। যে কোনও মৌলিক অধিকার, এমনকি ব্যক্তি পরিসরের স্বাধীনতাও চূড়ান্ত নয়। তার যুক্তিগ্রাহ্য নিয়ন্ত্রণ রয়েছে।''
রবিশঙ্করের সংযোজন,''কোথা থেকে বার্তা পাঠানো হচ্ছে তা জানাতে বাধ্য হোয়াটসঅ্যাপ। এতে শুধু দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার রক্ষা সংক্রান্ত গুরুতর অপরাধ প্রতিরোধ, তদন্ত ও শাস্তিও দেওয়া যাবে।

Post a Comment