মাঝ আকাশে উথলে উঠল প্রেম! তারপর - The News Lion

মাঝ আকাশে উথলে উঠল প্রেম! তারপর

  


দি নিউজ লায়ন;  মাঝ আকাশে যেন সিনেমার দৃশ্য দেখলেন যাত্রীরা।  বিমানে সহযাত্রীদের সামনেই প্রকাশ্যেই  একে অপরকে চুম্বন করতে শুরু করে এক যুগল। তারপর ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে তারা।  এই নিয়ে ওই বিমানে থাকা অন্য যাত্রীরা আপত্তি জানায়। কিন্তু  কারও আপত্তি শুনতে  রাজি হয় নি ওই যুগল। সামলাতে পারলেন না বিমানসেবিকাও। কম্বল জড়াতে বলেই দায় সারলেন। আর গোটা ঘটনায় বিরক্ত হয়ে অভিযোগই দায়ের করে বসলেন সহযাত্রীরা।


  ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি বেসরকারি সংস্থার বিমানে। করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল বিমানটি। পিএ-২০০ নামে করাচি- ইসলামাবাদ বিমানে ওই ঘটনা ঘটে ২০ মে তারিখ। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ছবি দিয়েছেন ওই বিমানের যাত্রীরা। এই নিয়ে  তৈরি হয়েছে মিমও।  তবে ঘটনাটি এক সপ্তাহ আগে ঘটলেও সেটি এখন প্রকাশ্যে এসেছে। এই নিয়ে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয় নি বলেও অভিযোগ।


ওই বিমানে থাকা সহযাত্রীদের বয়ান অনুযায়ী, বিমানের চতুর্থ রো এর আসনে বসেছিলেন ঐ যুগল। প্রথমে হঠাৎই তাঁরা চুম্বন শুরু করেন। এক সহযাত্রী আপত্তি জানালে বিমান সেবিকা এসে তাঁদের ঘনিষ্ঠ হতে বারণ করেন। অভিযোগ, যুগল তাঁকে পাত্তাই দেননি। কিছু যাত্রী অস্বস্তিবোধ করলে এরপর বিমান সেবিকা তাঁদের একটি কম্বল এনে দেন। কম্বল দিয়ে ঢেকে নিতে বলেন নিজেদের।


 অভিযোগ, কম্বল ঢেকেও তাঁরা ঘনিষ্ঠ অবস্থাতেই মত্ত হয়ে থাকে। সহযাত্রীদের আপত্তিতে তাঁরা ভ্রূক্ষেপ মাত্র করেননি। রীতিমতো বিরক্ত হয়ে বিমান থেকে নেমেই অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন যাত্রীরা। বিমান সংস্থার বিরুদ্ধে উদাসীনতার কারণ দেখিয়ে অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.