ইএস আই হাসপাতাল থেকে নিখোঁজ করোনা রোগী
দি নিউজ লায়ন; বালটিকুরি ইএসআই হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল করোনা আক্রান্ত এক রোগী। নিখোঁজ রোগের নাম নারায়ন চন্দ্র সাহা। প্রায় আট দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত উলুবেড়িয়া হাটকালীগঞ্জের বাসিন্দা নারায়ণ চন্দ্র সাহার কোন খোঁজ না মেলায় কার্যত দিশাহারা পরিবার। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ডোমজুড় থানা অভিযোগ দায়ের করার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানো হয়েছে।
জানা গেছে নারায়ন চন্দ্র সাহা জ্বর ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে এপ্রিল মাসের শেষের দিকে উলুবেড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। পরে তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে ১ মে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। কিন্তু কলকাতার কোন হাসপাতালে বেড না মেলায় সন্ধ্যায় বালটিকুরি ইএসআই হাসপাতাল ভর্তি করা হয়। যদিও এর পর থেকেই নারায়নপুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এমনকি আট দিন অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত তার কোন খোঁজ না মেলায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার। নিখোঁজ নারায়ণ চন্দ্র সাহার ছেলে তরুণ সাহা জানান বাবার করোনা রিপোর্ট পজিটভ আসার পর১ মে বাবাকে বালটিকুরি ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় তিনি জানান বাবাকে ভর্তি করার সময় হাসপাতাল থেকে একটি নির্দিষ্ট টোল ফ্রি নাম্বারে আমাদের যোগাযোগ করতে বলা হয়। তরুণ সাহার অভিযোগ যদিও পরের দিন একাধিকবার ওই নির্দিষ্ট নাম্বারে ফোন করলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
বাধ্য হয়ে আমি মাকে সঙ্গে নিয়ে ৩ মে হাসপাতালে যাই। তার অভিযোগ হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগে বাবার সম্পর্কে খোঁজ-খবর নিলেও সকলে বলে ওই নামে কোন রোগী এখানে ভর্তি নেই। উনি কোথাও চলে গেছেন। তরুণ সাহা জানান হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভর্তি করার পরেই রোগী নিচে নেমে এসেছিল তারপর আমরা আর কিছু জানি না। এদিকে বিষয়টি নিয়ে নিখোঁজ রোগীর পরিবার ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ একজন রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল অথচ এই ব্যাপারে কেউ দায়িত্ব নিচ্ছে না।
হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগী নিখোঁজ সম্পর্কে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানান অভিযোগ পেলে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

Post a Comment