গৃহস্থর ঘরের মধ্যে থেকে উদ্ধার চন্দ্রবোড়া - The News Lion

গৃহস্থর ঘরের মধ্যে থেকে উদ্ধার চন্দ্রবোড়া

 


দি নিউজ লায়ন;  শুক্রবার রাতে গৃহস্থর রান্নাঘর থেকে উদ্ধার চন্দ্রবোড়া। ঘটনাটি শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডের সারাগর এলাকার। রান্নাঘরে ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরে বাড়ির সবাই। এরপর তড়িঘড়ি ফোন করা হয় বনদপ্তরে। 


শুক্রবার রাতে বনদপ্তর এর নির্দেশে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে পৌঁছায় এবং বস্তাবন্দী করে ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে উদ্ধার করে। অনুপম সাহা জানান ভারী বৃষ্টিপাতের পরে স্বাভাবিকভাবেই গর্তে জল জমার কারণে সাপ বাইরে বেরিয়ে শুকনো জায়গায় অথবা ঝোপঝাড়ে ঢুকে পড়ে সে মতোই এই গৃহস্থবাড়ির রান্নাঘরে সাপটি ঢুকে পড়ে। এতে আতঙ্কের কিছু নেই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.