ইয়স-এর আগে, ইয়েস-এর সময় এবং পরে যে সব বিধিনিষেধ রয়েছে
দি নিউজ লায়ন;
ইয়েস-এর আগে; বাড়ির প্রতি নজর দিতে হবে। খারাপ অংশের মেরামতি করতে হবে। ঘূর্ণিঝড়ের আগে আবহাওয়ার আপডেট খবরের দিকে নজর রাখতে হবে। পাশাপাশি সতর্কতা ও উপদেশগুলি মান্য করতে হবে। পরিবারের জন্য বিপর্যয় মোকাবিলার কিট রাখতে হবে। ত্রাণ শিবিরেই থাকুন কিংবা বাড়িতে দুটো করে মাস্ক পরতে হবে। হাত সাবান এবং স্যানিটাইজার দিয়ে বারবার পরিষ্কার করতে হবে। বাড়ির গবাদি পশু এবং অন্য কোনও পশু-পাথি থাকলে, তাদেরকে নিরাপদ জায়গায় রাখতে হবে।
ইয়েস-এর সময়; আবহাওয়ার শেষ খবরের দিকে নজর রাখতে হবে। শান্ত এবং ঘরের মধ্যে থাকতে হবে। কাঁচের জানলা থেকে দূরে থাকতে হবে। ইলেকট্রিকের মেন সুইচ অফ করে দিতে হবে। ইমারজেন্সি লাইন অন রাখতে হবে। মোমবাতি ব্যবহারের সময় সামধানতা অবলম্বন করতে হবে।
ইয়েস-এর পরে; ঘূর্ণিঝড়ের পরে প্রশাসনের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। বাইরে যাওয়ার কথা বললে, তবেই যাওয়া যাবে। বাড়ির ক্ষতিগ্রস্ত অংশের রিপেয়ারিং-এর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। পড়ে থাকা গাছ, ভেঙে পড়া ঘর এবং পড়ে থাকা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকতে হবে। যাঁরা আপতকালীন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে ভিড় করে কাজের ব্যাঘাত ঘটানো উচিত হবে না।
Post a Comment