বজ্রপাতে মৃত তিন, আহত ১ - The News Lion

বজ্রপাতে মৃত তিন, আহত ১

 


দি নিউজ লায়ন;  বজ্রপাতে মৃত তিন, আহত ১।  রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বরাবাজারের ফাগুডি ও টামনা থানার চাকোলতোড় গ্রামে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে প্রত্যেক দিনের মতো এদিনও বরাবাজার থানার ফাগুডি ফুটবল ময়দানে ফুটবল  খেলছিলেন  বেশ কয়েকজন যুবক। হঠাৎ বৃষ্টি নামায় মাঠের পাশে থাকা বিভিন্ন গাছের তলায় আশ্রয় নেই তিন যুবক। 


আচমকা ওই গাছে বাজ পড়ে। ঘটনায় জখম হন তিনজন যুবক। তড়িঘড়ি স্থানীয় লোকজনের সাহায্যে তাঁদের বরাবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখানেই চিকিৎসক সুনীল মুর্মু(১৮) ও দেবেন্দ্র নাথ হেমব্রম(১৯) কে মৃতবলে ঘোষনা করেন। ঘটনায় গুরুতর জখম অবস্থা পরিতোষ নামে এক যুবকে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়ীও ফাগুডি গ্রামে। 


অন্যদিকে সেই সময়ে টামনা থানার চাকলতোড় গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় আরেক যুবকের। জানাগিয়েছে,বাড়ির অদূরে একটি গাছের তলায় বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল বিপদতারন রায়(১৮)। বৃষ্টি নামায় অন্যান্য বন্ধুরা বাড়িচলে যায়। গাছের তলায় ছিলো বিপদতারণ। হঠাৎ প্রচন্ড শব্দে বাজ পড়ার আওয়াজ শুনে  স্থানীয় লোক ছুটে এসে দেখে জখম অবস্থায় ওই যুবক গাছের তলায় পড়ে রয়েছে। সঙ্গে  সঙ্গে তাকেউদ্ধার করে চাকলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.