সম্প্রতি ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির কিনারা করল গোপালনগর থানার পুলিশ - The News Lion

সম্প্রতি ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির কিনারা করল গোপালনগর থানার পুলিশ

 


দি নিউজ লায়ন;  সম্প্রতি ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির কিনারা করল গোপালনগর থানার পুলিশ।উদ্ধার করা হয়েছে ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া সামগ্রী সহ  আগ্নেয়াস্ত্র।গোপালনগর থানা এলাকায় ডাকাতির তদন্তে নেমে ইতিমধ্যেই তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নিজেদের হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে ডাকাতিতে ব্যাবহৃত আগ্নেয়াস্ত্র সহ খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ সুত্রে জানা গেছে গত ১২ মে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল গোপালনগর থানার নহাটা এলাকার বাসিন্দা পেশায় অঅবসরপ্রাপ্ত শিক্ষক নিখিল রঞ্জন তালুকদারের বাড়িতে।  তদন্তে নেমে সুত্রের মাধ্যমে নদিয়া জেলায় একটি চক্রের কথা জানতে পারে পুলিশ।সেই অনুযায়ী গত মঙ্গলবার নদিয়ার ধানতলা এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতরা হল রাজু বিশ্বাস, সুজয় বিশ্বাস এবং সাগর বিশ্বাস।ধৃতদের বুধবার বনগাঁ আদালতের মাধ্যমে নিজেদের হেপাজতে নিয়েছিল গোপালনগর থানার পুলিশ।  এরপর ধৃতদের নিয়ে গোপালনগরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় পুলিশ।


গোপালনগর থানার পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৩ টি হ্যান্ডমেড রিভলবার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।এছাড়াও ডাকাতির খোয়া যাওয়া একটি মোবাইল ফোন ও সোনার চেন উদ্ধার হয়েছে।

এই বিষয়ে বনগাঁ আদালতের সরকারী আইনজীবী সমির দাস বলেন ধৃতরা সকলেই পেশাদারি ডাকাত।এরা উত্তর চব্বিশ পরগনা সহ নদিয়া, মুরশিদাবাদ জেলাতেও ডাকাতির সাথে যুক্ত। পুলিশ এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ খোয়া যাওয়া জিনিস উদ্ধার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.