ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায় বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু - The News Lion

ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায় বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু

 


দি নিউজ লায়ন;  ভারত বাংলা সীমান্তবর্তী মুর্শিদাবাদের খড়গ্রাম থানার গিরিধারীপুর গ্রামে রবিবার বিকেলে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতার নাম রেবতি সর্দার(৬০)। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন  ওই বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 


তাঁর গোটা শরীর গরম হয়ে গিয়েছিল। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসার সময় তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পরই বৃদ্ধার মৃত্যুর কারণ জানা যাবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.